প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৮:৪১ AM ||
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৫, ৩:১২ AM
সরকারি খাদ্যগুদামের চাল চুরির ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল জেলার বাকেরগঞ্জ কলসকাঠী খাদ্যগুদাম থেকে বস্তাভর্তি সরকারি চাল সরিয়ে অন্যত্র নেওয়ার ও নুরজাহানের বস্তায় ভরা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাকেরগঞ্জ কলসকাঠী খাদ্য গুদাম থেকে বাবু পরিমল কুন্ডের মিলের ভিতর নিয়ে প্যাকেটজাত করার সময় ভিডিও ভাইরাল হয়েছে
খাদ্যগুদাম থেকে চাল ব্যবসায়ী সিন্ডিকেট কলসকাঠী ব্যবসায়ী বাবু পরিমলকুণ্ডের চালের মিলে ৫০ কেজির ৭০ বস্তা । অন্য একটি ভিডিওতে দেখা যায়, নুরজাহানের
ভর্তি চাল নেওয়া হচ্ছে তার দোকানে ।

চাল ব্যবসায়ী বাবু পরিমলকুণ্ডের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক গুদামের এক কর্মচারী বলেন, প্রায় সময়ই গুদাম থেকে খাদ্যশস্য কনসকাঠী খাদ্য গুদাম নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুজ্জামানের সহযোগিতায় নিয়ে যায়। কখনো দিনে কখনো রাতে। সে কোনো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বা মেম্বার চেয়ারম্যান না। কীভাবে মাল গুদাম থেকে নিয়ে যায় আমার জানা নেই। আর যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে সরকারিভাবে কাগজ-পত্র জমা দিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী উপ খাদ্য পরিদর্শক মো. জুয়েল মৃধা জানান, সরকারি বিধিমালা অনুযায়ী সরকারি গুদাম থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার স্বাক্ষরিত (ডিও) ছাড়া কোনো খাদ্যশস্য বের করার নিয়ম নেই। এ বিষয়ে কলসকাঠী পরিদর্শক মনিরুজ্জামান একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ঘটনার বিষয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভিন বলেন, কলসকাঠী গুদামের ঘটনার প্রসঙ্গে বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন, জেলা ফুড আরসিফুড, ডিসিফুড স্যারেরা আসছেন । তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তার আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন বিষয়টি শুনেছি সেখানে বিভাগীয় কর্মকর্তারা আসছেন তদন্ত প্রক্রিয়া দিন দেখা হচ্ছে। আশাকরি তদন্তে সঠিক বেড়িয়ে আসলে খাদ্য পরিদর্শক মনিরুল জামান ও পরিমল কুন্ডর
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১